২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে প্রতিপক্ষের হাতে নিহত ১

পটুয়াখালীর তালিকাভূক্ত আসামী আবদুর রাজ্জাক মৃধা (৪০) প্রতিপক্ষের হামলায় মরাত্মক জখম হয়ে মঙ্গলবার মারা গিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পুলিশ সূত্র জানায়, একাধিক মামলার আসামী রাজ্জাক মৃধা সোমবার বিকালে পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর স্লুুইস ঘাটের কাছে একটি দোকানে চা খাওয়ার সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারাল রামদা, ছেনা ও লেজা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার দুই পা ও ডান হাত কেটে ফেলে। এ অবস্থায় রাজ্জাক মৃধাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তিতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুর তিনটায় সে মারা যায়।

সূত্র জানায়, তিন বছর আগে রাজ্জাক মৃধা একই গ্রামের লোকমান হোসেন (৩০) নামে এক যুবকে কুপিয়ে জখম করার জের হিসেবে প্রতিশোধ নিতে তার ওপর এ হামলা চালান হয়েছে।