২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ-বিডিআর মুখোমুখি অবস্থানে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তের মহানন্দা নদীতে বিএসএফ’র বালির বস্তা ফেলাকে কেন্দ্র করে আবারো বিএসএফ ও বিডিআর মুখোমুখি অবস্থানে রয়েছে। এর ফলে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 09:57 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গত তিনদিনে বিএসএফ ওই সীমান্তে একাধিক বাঙ্কার খনন করে ভারি অস্ত্র নিয়ে অবস্থান নেয়ায় বিডিআরও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভারতের মালদহ জেলার মৌসিয়া বিএসএফ ফাড়ির সদস্যরা গিলাবাড়ী সীমান্তের ২০১ নং মেইন পিলারের ৯ থেকে ১৩ নং সাব পিলারের মাঝামাঝি জায়গায় নোম্যান্স ল্যাণ্ডের ভিতরে মহানন্দা নদীতে বালির বস্তা ফেলা শুরু করলে বিডিআর বাধা দেয়।

এক পর্যায়ে বিডিআরের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ করে দেয়।

এরপর থেকেই বিএসএফ ৫/৭ টি বাঙ্কার খনন করে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।

এ ব্যাপারে নওগাঁর ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহিদ হাসান বিএসএফ কর্তৃক অতিরিক্ত বাঙ্কার খননের কথা স্বীকার করে বিডিনিউজকে জানান, বিডিআরও সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিডিআর-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।