২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় শোক দিবসের মিলাদে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকে মারধর, গুলিবর্ষণ

শোক দিবসের মিলাদে অংশগ্রহণের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে সোমবার ভোলার বাংলাবাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সফিজল ইসলামকে বেদম মারধর করে গুরুতর আহত করেছে বিএনপি ক্যাডাররা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা এসময় তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।

দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সফিজল ইসলাম আহত অবস্থায় জানান, বিকেল চারটায় শোক দিবসের মিলাদে অংশগ্রহণের জন্যে আজিম রাড়িবাড়ি হাওলা মসজিদে যাওয়ার পথে বিএনপির ১০/১২ জন ক্যাডার তার গতিরোধ করে রিকশায় তুলে এলোপাতাড়ি মারধর করে।

সন্ত্রাসীরা এক পর্যায়ে পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়। এসময় তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় সফিজলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।