শ্রীলংকা হাইকমিশনের শোক বইতে সমাজকল্যানমন্ত্রীর স্বাক্ষর
সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ সোমবার শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামারের মৃত্যুতে ঢাকাস্থ শ্রীলংকান হাইকমিশনে রাখা শোক বইতে স্বাক্ষর করেছেন।
হাইকমিশনে উপস্থিত হলে বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার গামিনি এস. মুনাসিংহে মন্ত্রীকে অভ্যর্থনা জানান। জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসমিম আলম এ সময় উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।
শোক বইতে সমাজকল্যানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও শ্রীলংকার বন্ধুত্বপূর্ন সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার জন্য এ দেশের জনগন কাদিরগামারকে স্মরণ রাখবে।
