বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার দাবিতে আওয়ামী লীগের ডাকে হরতাল কর্মসূচি চলছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের রায় কার্যকর করার দাবিতে আওয়ামী লীগ সারা দেশে সোমবার অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালন করছে।
হরতালের প্রথম প্রহরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেছে। রাসেল স্কোয়ারসহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলের খবর পাওয়া গেছে। ভোর ৬ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মিছিল করেছে। রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় বেশ কম লক্ষ্য করা গেছে।
তবে এখন পর্যন্ত কোথাও কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
