২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফআইডিসি রাবার বিক্রি করে ১৪ কোটি টাকা লাভ করেছে

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) গত অর্থ বছর রাবার বিক্রি করে প্রায় ১৪ কোটি টাকা লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

কর্মকর্তারা জানান, বিএফআইডিসির রাবার বাগানগুলোর জন্য সরকারকে ১৯৯৫-৯৬ সাল থেকে প্রতি বছর ভর্তুকি দিতে হতো। কিন্তু এবার রাবার বিক্রি করে ১৩ কোটি ৯৮ লাখ টাকা লাভ হয়েছে।

এ বছরই প্রথম টেন্ডারের মাধ্যমে রাবার বিক্রি হয়।

রাবারের পাশাপাশি প্রতিটি বাগানে বিএফআইডিসি নিজস্ব অর্থায়নে নার্সারি তৈরি করার পরিকল্পনাও নিয়েছে।

মধুপুর ও চট্টগ্রামের রামুতে প্রাথমিকভাবে এ বছর ৪১ একর জায়গায় নার্সারির কাজ শুরু হবে। ওই নার্সারি করতে এক কোটি ৪৫ লাখ টাকা খরচ হবে বলে বিএফআইডিসি সূত্রে জানা যায়।

আগামী বছর আরও ৫২ একর জায়গায় নার্সারির পরিকল্পনা রয়েছে।