২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদুল্লাহ হত্যাকান্ড: আটক সেলিম রিমান্ডে

মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো. শহিদুল্লাহ হত্যকান্ডে জড়িত সন্দেহে আটক সৈয়দ মো. সেলিমকে (২২) পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

রোববার দুপুর আড়াইটায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাত দিনের রিমাণ্ড আবেদন করেন। মহানগর হাকিম আব্দুর রউফ খান আসামী পক্ষের জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ম্যাজিস্ট্রেট তার আদেশে বলেন, তদন্তের স্বার্থে ও সহযোগীদের ধরার জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ সময় পুলিশ আদালতে সেলিমের মেডিকেল রিপোর্ট দাখিল করেছে।

প্রতিবেদনে পুলিশ জানায়, সৈয়দ মো. সেলিম হত্যার ঘটনাস্থল বায়তুল মামুর মসজিদের পাশে একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে সন্ত্রাসীদেরকে শহিদুল্লাহ ও তার ছেলেকে চিনিয়ে দেয়। সেলিম মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ঘনিষ্ঠ সহযোগী।