চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইনসহ ২ জন গ্রেফতার
জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রাম থেকে শনিবার রাত সাড়ে দশটায় বিডিআর সদস্যরা এক কেজি হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
৬ রাইফেল ব্যাটেলিয়নের ক্যাপ্টেন সারোয়ার আলম বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়লার দিয়াড় গ্রামের জিল্লার রহমানের বাড়িতে তল্লাশী চালিয়ে এই হেরোইন উদ্ধার করে।
এসময় জিল্লার রহমানের ছেলে দুরুল (২৫) ও একই গ্রামের আলম জাইল্লার ছেলে জহিরুলকে (২৪) গ্রেফতার করা হয়।
তল্লাশী চলাকালীন সময়ে বাড়ির মালিক জিল্লার রহমান পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
