ট্রেনে কাটা পড়ে গাজীপুরে তিন মাদক সেবীর করুণ মৃত্যু
গাজীপুর জেলার মারিয়ালী এলাকায় ঢাকা-শিমুলতলী মহাসড়কের রেলক্রসিংয়ে শনিবার ভোরে ট্রেনে কাটা পড়ে তিন মাদকসেবীর করুণ মৃত্যু হয়েছে।
নিহতারা হচ্ছে, কাইয়ুম (২৫), রাশিদুল হক রওশন (২০) ও মোশাররফ (২২)।
রেল পুলিশ জানায়, হেরোইনসেবী ওই তিনজন রেললাইনের ওপর বেহুশ হয়ে পড়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে আসা একতা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গুমটি ঘরের পাশে হাত পা কাটা ও মাথা থেতলানো রাশিদুল ও মোশাররফের লাশ পড়ে রয়েছে। কাইয়ুমের দেহ ট্রেন থেকে ২০ গজ সামনে পড়ে রয়েছে।
ভোর থেকেই লাশ দেখার জন্য এলাকাবাসী রেল লাইনের পাশে ভিড় জমায়। পরে জয়দেবপুুর থানা পুলিশ নিহতেদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, নিহতদের মধ্যে আমজাদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজা ও হোরোইন বিক্রি করতো। কিন্তু এ বিষয়ে পুলিশ ছিলো উদাসীন।
