২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ লেখালেখির জন্যে তার জীবন উৎসর্গ করেছেন : কবি শামসুর রাহমান

হুমায়ুন আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় কবি শামসুর রাহমান বলেছেন, হুমায়ুন আজাদ লেখালেখির জন্যে তার জীবন উৎসর্গ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

তিনি আরও বলেন, অধ্যাপক আজাদ মুক্তচিন্তার মানুষ ছিলেন এবং তার অবস্থান সব সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ কনফারেন্স কক্ষে হুমায়ুন আজাদ স্মরণ সভা আয়োজক কমিটি আয়োজিত স্মরণ সভায় তিনি সভাপতির ভাষণে এ কথা বলেন। সভায় আবও বক্তব্য রাখেন অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক রফিকুল্লাহ খান, ড. সৌমিত্র শেখর এবং ড. আজাদের স্ত্রী লতিফা কহিনুর।

সভায় বক্তারা ড. আজাদের মৃত্যুর পর এক বছর অতিক্রম হয়ে গেলেও দায়ি ব্যক্তিদের গ্রেফতার না করায় সরকারের সমালোচনা করেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি আনবিক শক্তি কমিশনের সামনে অজ্ঞাত আততায়িদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও বহুমাত্রিক লেখক ড. আজাদ মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে জার্মানীতে অবস্থানকালে ১২ আগস্ট তিনি মারা যান।