২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত তিন

সিরাজগঞ্জে শুক্রবার এক সড়ক দূর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত এবং আহত হয়েছে আরও তিনজন। দুপুর তিনটায় বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্তের সাইদাবাদ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিহত পুলিশ কনস্টেবলের নাম রেজাউল হক এবং তার বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার পান্নাবাড়ি গ্রামে।

পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে আগত পাবনাগামি একটি বাস পুলিশের একটি টহল গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রেজাউল এবং আহত হয় এক সাব ইন্সপেক্টর সহ পুলিশের অপর তিন সদস্য।

জুম্মার নামাজ শেষে সিরাজগঞ্জ পুলিশ লাইনে নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । এরপর তার মৃহদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।