২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী পণ্যের সম্ভাবনাময় বাজার ভুটান

দিনে দিনে ভুটান বাংলাদেশী পণ্যের এক সম্ভাবনাময় ও পছন্দনীয় গন্তব্য হয়ে দাঁড়াচ্ছে। গত দশ মাসে ভুটানে বাংলাদেশী পণ্যের রপ্তানি আগের চেয়ে পাঁচগুন বেশি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ভুটান প্রধানত বিদ্যুত, কাঠ ও সিমেন্ট রপ্তানি করে থাকে। বর্তমানে দৈনন্দিন প্রয়োজনীয় ও আনুষঙ্গিক জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রেও ভুটান আগ্রহ দেখাচ্ছে।

সরকারি ওই কর্মকর্তা জানান, ভুটানে বাংলাদেশী তৈরী পোশাক, মেলামাইন, খাবার তেল, টয়লেট্রিস, কনডেন্সড মিল্ক ও শুটকি মাছের চাহিদা খুচরা ও পাইকারী- দুই ক্ষেত্রেই  বৃদ্ধি পাচ্ছে।

এর মধ্যে ভুটানের বায়িং হাউসের কাছে তৈরী পোশাকের চাহিদা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে ওই কর্মকর্তা জানান। তার ভাষায়, ভুটানের কাছে বাংলাদেশী পণ্য বিশ্ব মানের।

২৪ লাখ অধিবাসীর ক্ষুদ্র দেশটিতে মাত্র ১৬টি বায়িং হাউস রয়েছে।

ভুটানের পররাষ্ট্র বাণিজ্য ডিভিশনের আওতাধীন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য সেকশন ভারত ও বাংলাদেশের সাথে থিম্পুর আঞ্চলিক বাণিজ্য কর্মতৎপরতাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক দেখভাল করে।

চলতি বছরে বাংলাদেশ ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ভুটানে রপ্তানি করেছে।