বার্ড ফ্লু নিয়ে অতিথি পাখিরা বাংলাদেশ দিকে আসছে
এইচ৫এন১ রোগে আক্রান্ত অতিথি পাখিরা চীন ও তিব্বত থেকে এইচ৫এন১ বার্ড ফ্লু নিয়ে নেপাল, ভারত, বাংলাদেশ ও ভূটানের দিকে এগিয়ে আসছে।
ইতোমধ্যে তিব্বতের রাজধানী লাসায় ১৩৩টি আক্রান্ত পাখির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান সীমান্ত থেকে ২০০ মাইল এবং কিংসাই হ্রদ থেকে প্রায় ৬০০ মাইল দক্ষিণ--পশ্চিমে।
চীনের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, অতিথি পাখিরা দক্ষিণমুখী হওয়ায় এসব দেশ এইচ৫এন১ ফ্লুতে আক্রান্ত হওয়ার হুমকির মুখে রয়েছে।
ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে প্যারিস ভিত্তিক ওআইইকে জানিয়েছে যে লাসা এলাকার প্রায় ২ হাজার ৬শ’ পাখি ওই রোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে রাজধানী লাসার কাছে একটি খামারেই প্রায় ১৩৩টি পাখি মারা গেছে।
রোগটির দক্ষিণমুখী গতির কারণে অধিক জনসংখ্যা অধ্যুষিত এলাকার মানুষও এর শিকার হতে পারে।
