২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডেসার বিদ্যুৎ চুরির ঘটনা উন্মোচিত

তথাকথিত ‘সিস্টেম লস’র অজুহাতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরির সাথে জড়িত রয়েছে। বুধবার সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডেসার এই বিদ্যুৎ চুরির বিষয়টি প্রকাশিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সভায় জানানো হয়, ডেসা ফতুল্লা এলাকায় মে মাসে ৫,০১৪,৩৬১ এবং জুন মাসে ৪,৯৫২,৩০৩ কিলোওয়াট/ঘন্টা বিদ্যুতের জন্যে কোনো বিলই করেনি।

ডেসার প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়ে আড়াই থেকে চার টাকা।

সূত্র জানায়, মে মাসে ১৬,২৯৬,৬৭৩ টাকার এবং জুনে ১৬,০৯৪,৯৮৪ টাকার বিদ্যুৎ চুরি গেছে।

সভায় উপস্থাপিত তথ্য প্রমাণাদির ভিত্তিতে জানা যায়, ফতুল্লা এলাকায় মে মাসে ২৩,৪৯৬,১৩৮ এবং জুন মাসে ২৩,৭৬১,১৫৯ কিলোওয়াট/ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু বিল করা হয়েছে যথাক্রমে ১৮,৫৪৩,৮৩৫ এবং ১৮,৭৪৬,৭৯৮ কিলোওয়াট/ঘন্টার জন্যে।

ফেব্র“য়ারি মাসে কেবল ফতুল্লায় সরবরাহকৃত ৩৭,০০০,০০০ কিলোওয়াট/ঘন্টা বিদ্যুতের জন্যে কোনো বিলই করা হয়নি।

সভায় ডেসার বকেয়া বিল আদায়ের ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। ১৯৯৪ সালে যে বকেয়া বিলের পরিমান ছিল ১১ কোটি ৫২ লাখ টাকা তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার কোটি টাকায়। তাছাড়া ডেসার সিস্টেম লসের পরিমানও ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সভায় কমিটির সদস্য ও সরকার দলীয় সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, হয় এর কর্মকর্তাদের কর্মদক্ষতা প্রমান করতে হবে নয়ত এটা বন্ধ করে দিতে হবে।

তাকে সমর্থন জানিয়ে একই দলের এমপি শামসুজ্জোহা খান বলেন, ডেসা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সংস্থাটির উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্র দুনীতি আকড়ে ধরেছে।

এক মাসের মধ্যে ডেসা ও ডেসকোর কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন তৈরির জন্য সংসদীয় স্থায়ী কমিটি একটি উপকমিটি গঠন করেছে।

বিএনপির সরদার শওকত হোসেন বকুলকে আহ্বায়ক এবং আওয়ামী লীগের শামসুজ্জোহা খান ও সৈয়দ আবুল হোসেনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা ডেসা চেয়ারম্যান ব্রিগেডিয়ার রবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে ডেসা চেয়ারম্যান বৈঠককে বলেন, ডেসা ক্রমেই উন্নতি করছে। এরপর কমিটির সদস্য বলেন, আপনি গত ফেব্র“য়ারির বৈঠকেও একথা বলেছিলেন। বাস্তবতা হচ্ছে কোনও অগ্রগতি হচ্ছে ন্।া

তবে কমিটির সদস্যা ডেসকোর ব্যাপারে অনেকটা সন্তুষ্ট। ডেসকোর সিস্টেম লস ১৬ দশমিক ৬৪ শতাংশ এবং অনাদায়কৃত বিল ২২১ কোটি টাকা। কমিটি দেশের বিদ্যুৎ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে একেবারেই সন্তুষ্ট নয়।

কমিটির চেয়ারম্যান শহিদুল ইসলাম বৈঠকে সভাতিত্ব করেন। তিনি বলেন, গ্রামের জনগণ সবচেয়ে বেশি টাকা দেয়, অথচ তারাই লোডশেডিং এর বেশি শিকার হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।