২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট ও ট্রেড মার্কস আইনের সংস্করণ দ্রুত বাংলায় সম্পদনার নির্দেশ

শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী দেশে মেধা সম্পদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে ‘ল’ কমিশন কর্তৃক প্রণীত পেটেন্ট ও ডিজাইন আইন-১৯১১ এবং ট্রেড মার্কস আইন-১৯৪০ এর সংশোধিত আধুনিক সংস্করণ দ্রুত ইংরেজী থেকে বাংলায় সম্পদনার নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনি বলেন, উৎপাদকদের পেটেন্ট ও ট্রেড মার্কস জালিয়াতির ক্ষেত্রে আইনগত সুরক্ষা প্রদানে যতটা সম্ভব দ্রুত সংশোধিত আইন কার্যকর করার উদ্যোগ নিতে হবে।

শিল্পমন্ত্রী বুধবার সকালে শিল্প ভবনে অবস্থিত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের বিভিন্ন উইং এর কার্যক্রম পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন। তথ্য বিবরণী।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের আধুনিয়কায়ণের লক্ষ্যে বিশ্ব মেধা সম্পদ সংগঠন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এ সময় সংস্থার রেজিস্ট্রার জানান, সংস্থার আধুনিকায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের যৌথ আর্থিক সহায়তায় প্রায় ১৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রতিষ্ঠানের একটি কারিগরি প্রকল্পের বাস্তবায়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ২০০৪-০৫ অর্থবছরে পেটেন্ট ও ডিজাইন উইং এবং ট্রেড মার্কস উইং থেকে মোট ১ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় করেছে।