২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে মহিলাদের হাতে পৌর কমিশনার লাঞ্ছিত

কিশোরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে একটি বিতর্কিত জায়গায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার স্থানীয় কমিশনার আশরাফুল আলম শামীম আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪ টার দিকে উচ্ছেদ অভিযান চলাকালে একদল মহিলা লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালালে কমিশনার শামীম, শ্রমিক সরদার দুলালসহ ছয়জন আহত হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় অন্য লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালালে প্রতিপক্ষের কয়েকজন আহত হয়।

মঙ্গলবার সন্ধ্যার পর কমিশনার শামীম হামলার ঘটনার কথা সাংবাদিকদের জানান।