২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-বাংলাদেশ সর্ম্পকের আরও দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে চীনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে চীনা রাষ্ট্রদূত চাই ঝি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর চীন সফরের আয়োজন সম্পন্ন করতে চাই ঝি বুধবার বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে খালেদা জিয়ার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর আগে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও চলতি বছরের এপ্রিলে ঢাকা সফর করেন। সফরকালে তিনি ২০০৫ সালকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর হিসেবে ঘোষণা করেন। 

চীন সফরকালে প্রধানমন্ত্রী কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পুর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি উৎসবে যোগ দিবেন।