২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের নতুন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মদ অসীম মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এ সময়ে পররাষ্ট্রমস্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন হাই কমিশনার ড. অসীমের ঢাকা অবস্থানকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মোরশেদ খান পারস্পরিক অর্থনৈতিক স্বার্থে  বাংলাদেশ ও মালদ্বীপের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সফর বিনিমযের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন হাইকমিশনার এ ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন।

ড. অসীম পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তার দেশে ডাক্তারী ও শিক্ষকতা পেশাজীবীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

মোরশেদ খান ও ড. অসীম উভয়েই আশা প্রকাশ করেন, বাণিজ্য, বিনিযোগ এবং অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশ একসাথে কাজ করবে।

এ সময়ে ড. অসীম তাকে উষ্ণ অভ্যর্থনা এবং সহযোগিতার আশ্বাস দেওযায় পররাষ্টওমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।