বায়তুল মোকাররম মার্কেট থেকে মোবাইল সেটসহ ৩৪ লাখ টাকা ডাকাতি
নগরীর বায়তুল মোকাররম মার্কেট থেকে দু®কৃতিকারিরা সোমবার মোবাইলসেট ও নগদ অর্থসহ প্রায় ৩৪ লাখ টাকা ডাকাতি করেছে।
বায়তুল মোকাররম ইলেকট্রনিকস মার্কেটের ‘সায়রা ইলেকট্রনিকস’র মালিক এই ঘটনার জন্যে মার্কেটের নিরাপত্তা রক্ষীদের দায়ি করেছে।
এছাড়াও তিনি নগদ অর্থ ও মোবাইল সেট ডাকাতির ঘটনায় পাশ্ববর্তী কয়েকটি দোকানের কর্মচারিদেরও দোষারোপ করেছেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে দোকানের শাটার কেটে দু®কৃতিকারিরা নগদ ৪ লাখ টাকা এবং ৬২২টি মোবাইল সেট নিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনও মালামাল উদ্ধার হয় নি।
