২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ৫০ টি স্থাপনা সোমবার উচ্ছেদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বুড়িগঙ্গাকে বাচাঁতে নদীর তীর পুনরুদ্ধার করার লক্ষ্যে  ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে কর্তৃপক্ষ এ অভিযান চালায়।  সোমবার কেরাণীগঞ্জ থানার  খোলামুড়া ও নবারের চর এবং কামরাঙিরচর থানার বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দুইজন ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন পুলিশ, ১৪ জন আনসার এবং ১৫০ জন দিনমজুর এ অভিযানে অংশ নেয়। বিআইডব্লিউটিএ ’র কর্মকর্তারা জানান, বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে নির্মিত ২৫৭ টি স্থাপনা আছে।

উল্লেখিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।