২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় সোমবার বিকালে রিক্সা-ভ্যান আরোহি এক শিশু নিহত এবং অপর দুজন যাত্রী মারাত্মক আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

হিলি থেকে জয়পুরহাটগামি মালবাহী একটি ট্রাক  জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বিশ্বাসপাড়া এলাকায় যাত্রীবাহী একটি রিক্সা-ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সঞ্চিতা নামে এক শিশুর মৃত্যু হয়।

এই ঘটনায় মারত্মক আহত হয়ে অপর দু’জন যাত্রী বর্তমানে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে ।

হাসপাতাল সূত্র জানায়, সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সানোয়ার হোসেন এবং তহমিনা বেগম তার শিশু কন্যা সঞ্চিতাকে নিয়ে পাঁচবিবি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।