২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরের অচলাবস্থা নিরসনে এনবিআর ও সিএন্ডএফ এসোসিয়েশনের প্রতি বিজিএমইএ’র আহবান

ধর্মঘটের কারণে দীর্ঘ ১৮ দিন ধরে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে জিইয়ে থাকা অচলাবস্থা নিরসনে এনবিআর ও সিএন্ডএফ অ্যাসোসিশেনের প্রতি আহবান জানিয়েছে বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন ১২ দফা দাবিতে ধর্মঘট করছে। 

বিজিএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মঘটের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে এলসি’র মাধ্যমে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামাল খালাস করা সম্ভব হচ্ছেনা। আটকে পড়া এইসব কাঁচামাল ঋণপত্র সংশোধন করে অন্য কোন বন্দরের মাধ্যমে আমদানিও সম্ভবপর হচ্ছেনা। এ পরিস্থিতিতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মারাত্মক সংকটের সম্মুখীন।

জাতীয় অর্থনীতির স্বার্থেই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা ও বিরোধের মীমাংসা করে দ্রুত বেনাপোল স্থল বন্দর চালু করতে এনবিআর ও ধর্মঘটি সংগঠনগুলো-উভয় পক্ষকেই অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।