২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীর সাথে মালদ্বীপের হাই কমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ থেকে মালদ্বীপে চিকিৎসক নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় মালদ্বীপের নবনিযুক্ত হাই-কমিশনার ড. মোহাম্মদ অসীম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সোমবার হাই-কমিশনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার মন্ত্রণালয়  কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী এ সময় মালদ্বীপের মেডিকেল কলেজে শিক্ষা ও সেদেশে বাংলাদেশের চিকিৎসক নিয়োগের পদ্ধতিগত নিয়ম সম্পর্কে জানতে চান। হাই-কমিশনার মন্ত্রীকে সেদেশে চিকিৎসক নিয়োগের সুযোগের কথা জানান।

অন্যদিকে মন্ত্রী হাই- কমিশনারকে জানান, মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ সরকার সার্কভুক্ত দেশসমূহের জন্য নির্দিষ্ট কোটা সংরক্ষণ করছে।