আহমদিয়া ইমাম হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট
যশোরের ঝিকরগাছায় আহমদিয়া মসজিদের ইমাম শাহ আলম হত্যা মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। মামলায় ১৬ জনকে আসামী করে এ চার্জশিট দাখিল করা হয়।
আহমদিয়ার জামাত সম্প্রদায় ও সুন্নী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে নিহত হন ইমাম শাহ আলম। সূত্র জানায়, ২০০৩ সালের ৩১ অক্টোবর জুমা’র নামাজকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে ওই সংঘর্ষ বাধে।
পরে নিহতের স্ত্রী নাজমা বেগম এই ঘটনায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দু’দফা তদন্ত শেষে পুলিশ মামলাটি সিআইডিতে হস্তান্তর করে। সপ্তাহ খানেক আগে সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে বলে রোববার সূত্র জানায়।
