মেহেরপুরে ভারতীয় ডাকাতদের হাতে কৃষক অপহৃত
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে রোববার রাতে ভারতীয় ডাকাতরা দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত কৃষকের নাম আব্দুল জব্বার।
সূত্র জানায়, ১৫/২০ জনের ভারতীয় একটি ডাকাতদল সৌদি প্রবাসী হায়দার আলীর বাড়িতে হানা দিয়ে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ লুট করে। এ সময় ডাকাতদল হায়দারের ছেলে জব্বারকে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয় পুলিশ ক্যাম্পের এক কর্মকর্তা জানান, জব্বারকে উদ্ধারের চেষ্টা চলছে।
