রাজবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রামে সোমবার পানিতে ডুবে ইরফান (২) ও মর্জিনা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সকালে খেলতে খেলতে সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় খোজাখুঁজির পর দুইজনকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
