কক্সবাজারে নৌকা ডুবে ২ জনের মৃত্যু
কক্সবাজারের চকোরিয়া থানায় খেয়া পারাপারের সময় নৌকা ডুবে দুই কিশোর-কিশোরীর সলিল সমাধি ঘটেছে। রোববার দুপুরে মাতামুহুরি নদীর বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মাতামুহুরি নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে একটি খেয়া নৌকা চকোরিয়ার কৈয়ারবিল থেকে বেতুয়া যাওয়ার পথে ডুবে যায়।
এসময় নৌকায় মোট ২০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৮ জনই সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হলেও ফারজানা (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী ও অজ্ঞাত পরিচয় এক কিশোর নদীর স্রোতে ভেসে যায়।
পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
