বোরহান উদ্দিনের ইত্তেফাক প্রতিনিধির ওপর হামলা
ভোলার বোরহান উদ্দিনের দৈনিক ইত্তেফাক ও আজকের বার্তা’র প্রতিনিধি শিমুল চৌধুরীর ওপর রোববার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
এলাকাবাসিরা জানায়, স্থানীয় এমপি হাফিজ ইব্রাহীমের আত্মীয় আব্দুল মালেকের ‘অপকর্ম’ বিষয়ক সংবাদ প্রকাশিত হওয়ায় মালেক বাহিনী ক্ষিপ্ত হয়ে শিমূলকে মারাত্মক জখম করে।
বোরহান উদ্দিনের স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেন, তারা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
এ হামলার প্রতিবাদে সাংবাদিকরা সভা করে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
ভোলা জেলা শহরের সাংবাদিকরাও এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
