২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নগরীর গোয়ালখালি রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র মাহবুবুর রহমান নিহত ও তার বন্ধু মুন্না আহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সূত্র জানায়, শনিবার রাত ১১ টায় খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্র্নে সুন্দরবন গোয়ালখালি রেলক্রসিংয়ের কাছে আসলে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব (১৬) ও তার বন্ধু মুন্না (১৭) ওই সময় সাইকেলে চড়ে ক্রসিং পার হচ্ছিল। ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয় এবং গুরুতর আহত মুন্নাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।