নড়াইলে অভিনব প্রতারণা
নড়াইলে এবার বিয়ের কনে দেখার অজুহাতে সর্বস্ব লুট করেছে দুই প্রতারক মেহমান।
জেলার কালিয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এলাকার আলী মনসুরের কন্যা আফরোজাকে দেখতে যায় দু’ প্রতারক। এর এক পর্যায়ে তারা বলেন, তাদের কন্যা পছন্দ হয়েছে এবং তারা রাতে এখানে থাকতে চায়। কন্যার বাবা মনসুর এ প্রস্তাবে রাজি হয়ে যায়।
মঙ্গলবার রাতে কোনও এক সময়ে তারা সূযোগ বুঝে বাড়ির অন্যান্য লোকদের পেপসির সঙ্গে নেশাজাত দ্রব্য খাইয়ে দেয়। এ সময় প্রতারকদ্বয় প্রায় দু’লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ওই দুই প্রতারকের নাম জানা যায়নি।
