২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে উভয়পক্ষে হামলা, আহত ১২

বাগেরহাটের মোরেলগঞ্জের দেবরাজ গ্রামে শনিবার সকালে চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধে উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নয়জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ রোববার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 10:55 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

উভয় পক্ষ এই হামলার জন্য পরস্পরকে অভিযুক্ত করেছেন।

জানা গেছে, দেবরাজ গ্রামের চরে ‘তালুকদারের ঘের’ নামে পরিচিত সমবায় ভিত্তিক একটি চিংড়ি ঘেরে মাছ ধরা ও দখল নেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।

এসময় ওই ঘের থেকে প্রায় ৩০ হাজার টাকার মাছসহ নগদ ২০ হাজার টাকা লুট এবং ঘেরের বেড়ি কেটে দেয়ার অভিযোগ এনেছে এক পক্ষ।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন এক পক্ষের আহত ৫ জন হচ্ছে, জলিল তালুকদার (৬০), লাভলু তালুকদার (৩৫), শিমুল তালুকদার (১৮), নাজমুল তলিুকদার (১৬) এবং জালাল খান (১৬)।। অপর পক্ষের আহত ৪ জন হচ্ছে, শামীম তালুকদার (২৫), চান মিঞা তালুকদার (৫০), আরেফিন (৫০) ও আকলিমা (৩২)। এদের সকলের বাড়িই দেবরাজ গ্রামে।

চিকিৎসাধীন শিমুল ও নাজমুল তালুকদারের পিতা জসিম তালুকদার (৫০) বিডিনিউজকে জানান, তারা ৪৭ জন জমি মালিক যৌথ অংশীদারিত্বে এই ঘেরটি পরিচালনা করছেন।

প্রতিপক্ষ স্থানীয় পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেকের লোকেরা বেশ কিছুদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করছিলো। শনিবার সকালে তারা যখন ঘেরে মাছ ধরছিলেন তখন প্রতিপক্ষ ধারালে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাদের নগদ টাকা ও মাছ লুট করে এবং যাবার সময় ঘেরের বাঁধ কেটে দেয়।

অপরদিকে প্রতিপক্ষের আহত শামীম এই অভিযোগ অস্বীকার করে বিডিনিউজকে বলেন, তাদের মালিকানাধীন ঘেরে প্রতিপক্ষ ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়।