ময়মনসিংহে টেম্পু উল্টে নিহত ১ আহত ৫
ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মাইজবাড়ি পাঁচমাইল নামক স্থানে ময়মনসিংহগামী যাত্রী বোঝাই একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নিহত যাত্রীর নাম আব্দুল ওয়াদুদ (২৫)। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারি ছিলেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ টেম্পুটি আটক করেছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
