২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী ছাত্র-শিক্ষকদের জন্যে ভারত বৃত্তির সংখ্যা বাড়াবে

ভারত বাংলাদেশে বৃত্তি কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং এক ব্রিফিংয়ে শনিবার সাংবাদিকদের বলেন, ভারত বর্তমানে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স’-এর আওতায় ১০০টি এবং ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যাণ্ড ইকনমিক কো-অপারেশন প্রোগ্রাম’-এর আওতায় আরও ১০০টি বৃত্তি দেয়। সম্প্রসারিত কর্মসূচি অনুযায়ী স্কুল ছাত্রদের জন্যে ৫০০ এবং আন্ডারগ্রাজুয়েট ছাত্রদের জন্যে ১০০টি বৃত্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভারত ২০০৩-০৪ সালে  বাংলাদেশের ২৫০ জন শিক্ষককে কম্পিউটার দক্ষতার ওপর প্রশিক্ষণ দিয়েছে।  আমরা এ কর্মসূচি সম্প্রসারণ এবং আগামী দু বছরে আরও ৬০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্কুলে আমরা ৬২০টি কম্পিউটার দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি।