২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার হিরোশিমা দিবস

প্রতিবছরের ন্যায় এবারও ৬ আগস্ট দেশে হিরোশিমা দিবস পালিত হবে। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানী শহর হিরোশিমায় যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানোর পর থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এই দিনে হিরোশিমায়  বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণের মধ্য দিয়ে নতুন ইতিহাসের শুরু হয়।

হিরোশিমার সময়ানুযায়ী তথন সকাল ৮ টা ১৬ মিনিট। মানুষজন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পারমাণবিক বোমা ‘লিটল বয়’ বিস্ফোরণে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজন জানান, অন্যদিকে শিশুরা নিচ্ছিল স্কুলে যাওয়ার প্রস্তুতি। এমন সময় হঠাৎ মনে হলো সমস্ত আকাশ যেন আমার ওপর ভেঙ্গে পড়ছে।

বি¯েফারণের সঙ্গে সঙ্গেই ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। পরে বছরের শেষের দিকে বিভিন্ন রোগে ভোগে আরও ৬০ হাজার মানুষ মারা যায়। চার হাজার কেজি ওজনের লিটল বয বোমার কারিশমায় প্রায় দুই লাখ মানুষ মারা যায়।

বিস্ফোরণের ২০ থেকে ৩০ মিনিট পর আকাশ থেকে বিশাল এলাকা জুড়ে শুরু হয় কালো বৃষ্টি।

হিরোশিমায় বোমা বর্ষণের মাত্র তিনদিন পর আগস্টের নয় তারিখে অপর জাপানী শহর নাগাসাকিতেও যুক্তরাষ্ট্র একই ভাবে বোমা বর্ষণ করে। বিস্ফোরণে শহরটির এক তৃতীয়াং এলাকা ধংশ হয়ে যায় এবং দেড়লাখ মানুষের মৃত্যু ঘটে।

বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।