২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর মহাখালিতে যুবক গুলিবিদ্ধ

অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছে আবদুল জলিল (২২) নামে এক যুবক। নগরীর মহাখালী কলেরা হাসপাতালের কাছে বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলিল টঙ্গী থানাধীন করমতলা এলাকার আমজাদ হোসেনের পুত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

হাসপাতাল সূত্র জানায় জলিলের অবস্থা আশঙ্কাজনক। তার শরিরের বিভিন্ন স্থানে ৪টি গুলি বিদ্ধ হয়েছে।

পুলিশ জানায় সন্ত্রাসীরা মহাখালী কলেরা হাসপাতালের কাছে একটি পুকুরের পাড়ে নিয়ে জলিলের ওপর গুলি চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায কোন মামলা দায়ের করা হয়নি।