২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বাংলাদেশীকে বহনে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অস্বীকৃতি

কলকাতায় নেতাজী সুভাষ বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্মকর্তারা এক বাংলাদেশী নাগরিককে বিমানে ভ্রমন করতে না দিয়ে সড়ক পথে দেশে ফেরার জন্য বলেছেন। পাসপোর্টে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে ওই বংলাদেশী একটি সীমান্ত চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। এর আগে ঢাকা-কলকাতা রুটের সব এয়ারলাইন্সই তাকে বহনে অস্বীকৃতি জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বাংলাদেশী নাগরিক অরুন রায় গত ১ আগষ্ট হরিদাসপুর সীমান্ত চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে একই রুটে জুলাই মাসে তিনি কলকাতা যান। 

গত তিনদিনে ওই বিমানবন্দরে বাংলাদেশীদের নিয়ে এধরনের দ্বিতীয় ঘটনা। গত ২ আগষ্ট এক বাংলাদেশী কলকাতা-ঢাকা বিমানে আরোহন করেন এবং বিমানবন্দরে অবতরনের পর তার সংশ্লিষ্ট কাগজপত্রে অসঙ্গতি দেখা যায়।