ময়মনসিংহে জাসদ নেতার বিরুদ্ধে ১৪ দলের নামে চাঁদাবাজির অভিযোগ
ময়মনসিংহ শহরে জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) একজন নেতা এবং তিনজন ছাত্রনেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
শহরের দুর্গাবাড়ি সড়কের দুর্গা মেডিকেল হলের মালিক মিহির ভট্টাচার্য এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়, জাসদের জেলা কমিটির নেতা সাদিক হোসেন এবং জাসদ সমর্থিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক লিটন ও আমিন ১৪ দলের সমাবেশের নামে তাদের কাছে চাঁদা দাবি করে। দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করায় তারা দোকান ভাংচুর করে।
