রাষ্ট্রপতি শুক্রবার দেশে ফিরবেন
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সৌদি বাদশাহ ফাহদ বিন আবদুল আজিজ আল সাউদের নামাজে জানাজাসহ বিভিন্ন অনুুষ্ঠানে যোগদান শেষে শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফাইটে দেশে ফিরবেন।
রাষ্ট্রপতি সৌদি আরবে বাদশাহ ফাহদের নামাজে জানাজায় অংশগ্রহণ ছাড়াও নতুন বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদসহ বিশ্ব¦ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।
রাষ্ট্রপতি গত ১ আগস্ট রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএনএম মুনিরুজ্জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখ্লেসুর রহমান চৌধুরী এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ এইচ এম মুনিরুজ্জামান একই সাথে দেশে ফিরবেন।
