বাংলালিংক ইডিমেক্সপো ২০০৫ শুরু
ছয় দিন ব্যাপি বাংলা লিংক পঞ্চম ইডিমেক্সপো ২০০৫ শিরোনামে শিক্ষা ও ক্যারিয়ার বিয়য়ক মেলা বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে শুরু হয়েছে। প্রথম দিনে শতশত শিক্ষার্থী মেলা প্রঙ্গনে ভিড় জমায়।
প্রদর্শনীতে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, যে সকল শিক্ষার্থী বিদেশে পাড়াশুনা করতে চান তাদের অবশ্যই নিন্মমানের ও নিন্ম বেতনের শিক্ষা প্রতিষ্ঠানকে পছন্দ করা ঠিক হবে না। কেননা এতে ভিসা বাতিলসহ নানা ধরনে জটিলতা তৈরি হবার সম্ভাবনা রয়েছে।
বিদেশের বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ তৈরির লক্ষ্যে কনফারেন্স এন্ড ম্যানেজমেন্ট সার্ভিস লিঃ (সিইএমএস ) এই মেলার আয়োজন করে।
শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন প্রধান অতিধি হিসেবে মেলা উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইএমএস এর ব্যাবস্থাপনা পরিচালক মেহরুন -এন- ইসলাম। এতে উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাজেদ খান এবং ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি’র উপাচার্য ড. এম আনোয়ার হোসাইন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে সেখানে মাত্র ৫৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয় দিয়ে এই চাহিদা পুরণ সম্ভব হবে না। তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের অন্যান্য দেশের চেয়ে মোটেই মেধাহীন নয়।
বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি বিডিনিউজকে জানান, মানসম্পন্ন শিক্ষা এবং ভিসা প্রাপ্তির জন্য ভাল প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে প্রচুর খরচ পড়ে।
শিক্ষার্থীরা মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়শিয়া, ফিজি, চীন, সাইপ্রাস, থাইল্যান্ড, ভারত, জাপান, অস্টেলিয়া এবং বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্পর্কে জেনে উৎকৃষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করবে।
বিশ্ববিদ্যালয়সমূহের স্টল ছাড়াও, মেলায় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টুডেন্ট কাউন্সিলিং, অভিবাসন, ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যংকসমূহও অংশ নিয়েছে।
জাপানী ভাষা কেন্দ্রের তথ্য মতে সেখানে øাতক স্তরে পড়তে গেলে সাড়ে ছয় লাখ থেকে আট লাখ টাকা প্রয়োজন হবে।
জানা যায়, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ঢাকা ব্যাংক ও প্রাইম ব্যাংক ঋণ সুবিধা দেবে।
মেলায় আসা কয়েক জন শিক্ষার্থী বিডিনিউজকে জানায়, এই মেলা মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের এজেন্সির থেকে তারা প্রতিষ্ঠানের সেবা, বিষয়, পাঠ্যক্রম, ফিস এবং অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ খবর পাচ্ছে।
এই শিক্ষা মেলা ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত চলবে। দশ টাকায় প্রবেশ টিকিট সংগ্রহ করে যে কেহ মেলায় প্রবেশ করতে পারবে।
