২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিন ও মহেশখালীতে ৫ ট্রলার ডুবি, প্রবল বর্ষণে দেড় কোটি টাকার চিংড়ি ভেসে গেছে

কক্সবাজারের অদূরবর্তী বঙ্গোপসাগরের সেন্টমার্টিন ও মহেশখালী চ্যানেলে পাঁচটি ট্রলারডুবে ২২ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এদিকে, জোয়ার এবং প্রবল বর্ষণে অন্তত ১৫টি চিংড়ি প্রকল্পের বাঁধ ভেঙ্গে দেড় কোটি টাকার চিংড়ি ভেসে গেছে। উপকূলীয় নিুাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

অপরদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজারে থেমে থেমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সাগর এখন উত্তাল রয়েছে। কক্সসবাজার সামুদ্রিক এলাকায় ৩ নং স্থানীয় দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে তীরে ফিরে আসতে শুরু করেছে।

বুধবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। তা সারাদিনও অব্যাহত থাকায় এবং আমবস্যায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিুাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হচেছ। আরও নতুন নতুন উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

মহেশখালী উপজেলায় এ পর্যন্ত ১৫টি চিংড়ি প্রকল্পের বাঁধ ভেঙ্গে দেড় কোটি টাকা চিংড়ি মাছ ভেসে গেছে সংশ্লিষ্ট সূত্র দাবি করছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে ও মহেশখালী চ্যানেলের দক্ষিণে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে ২২ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে বলে নৌযান মালিক সমিতির সভাপতি কবির আহমদ জানান।

অপরদিকে, স্থানীয় আবহাওয়া অফিস কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।