২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল খাবার : ৫-৬ আগস্ট ধর্মঘট পালনের আহবান জানিয়ে এসএমএস

‘খাবারের দোকানওলো ধমঘর্ট ডেকেছে ৩-৪ আগস্ট। আমরা ধর্মঘট করবো ৫-৬ তারিখে। দয়া করে এই দুদিনে ওদের কাছ থেকে কিছু কিনবেন না।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বৃহস্পতিবার অনেকেই সেল ফোনে এই মেসেজ (এসএমএস) পেয়েছেন।

রেস্তোরা মালিকদের টানা ৪৮ ঘন্টা ধর্মঘটের দ্বিতীয় দিনে এই এসএমএস জনজীবনে চাঞ্চল্যের সৃষ্টি করে। কারণ জনসাধারণ ইতোমধ্যেই ধিক্কার জানাতে শুরু করেছে খাদ্যে ভেজালকারীদের প্রতি।

এসএমএস এ বলা হয়, বিষাক্ত খাবার থেকে নিজেদের রক্ষার স্বার্থে দয়া করে  অন্তত পাঁচজনের কাছে এই মেসেজ পাঠান। সে অনুযায়ী এসএমএস গ্রহীতারা এটি অন্যদের কাছে পাঠায়।

কে বা কারা এই মেসেজ পাঠাতে শুরু করে স্বাভাবিক কারণেই তা সনাক্ত করা যায়নি।

এঅ্যান্ডজেড বায়িং হাউজের ব্যবস্থাপনা পরিচালক আবু আলী জানান, ‘আমি আমার এক  বন্ধুর কাছ থেকে এই মেসেজ পাই। ওই বন্ধু অপর এক বন্ধুর কাছ থেকে এটি পেয়েছে বলে জানায়। এখন আমি এটি আমার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে পাঠাচ্ছি।