খাবার দোকানের ধর্মঘটে যুগলরা বিপাকে
হোটেল ও রেস্টুরেন্টে দেশব্যাপী ৪৮ ঘন্টার ধর্মঘটের প্রথম দিনে বুধবার ঢাকার ফাস্ট ফুড ক্রেতা যুবক-যুবতীরা মারাত্মক সমস্যায় পড়ে।
নগরীর বেইলী রোড, ধানমন্ডি, গুলশান-১ ও ২ নম্বর যেখানে শত শত যুবক যুবতী তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলিত হতো, বুধবার সেখানটা ছিল একেবারেই ফাঁকা।
বেইলী রোড এলাকায় অনেক যুবক যুবতীকে রাস্তার পাশের ফুটপাতে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখা যায়।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্রী সুমনা ফাহমি হান্না সুইস বেকারি শপের সামনে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। সে এই ধর্মঘটকে অমানবিক ও বিরক্তিকর বলে উল্লেখ করে।
বিডিনিউজ প্রতিনিধিকে সে জানায়, তারা পচা-বাসী খাবার বিক্রি করবে, আর কেউ কিছু বলতে পারবে না, এটা কেমন কথা ? সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তে সরকারের অটল থাকা উচিত।
