২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ আলী জারদারির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে বিএমডব্লিউ গাড়ি কেলেঙ্কারী মামলায় দেশটির জবাবদিহিতামূলক আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আগামী ২৬ আগস্ট মামলার শুনানিতে জারদারিকে সশরিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রাওয়ালপিন্ডি’র জবাবদিহিতামুলক আদালতে আসিফ জারদারির বিরুদ্ধে আরো তিনটি দুর্নীতি মামলা রয়েছে।

এর মধ্যে এআরওয়াই গোল্ড ও এসজিএস মামলার শুনানি ৬ আগস্ট থেকে শুরু হবার কথা রয়েছে। তবে শারিরিক সমস্যার কারনে এ দুটি মামলার শুনানিতে জারদারিকে সশরিরে উপস্থিত থাকা থেকে অব্যহতি দিয়েছে আদালত।