সিরাজগঞ্জ কালেকটরেট ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় একজন বরখাস্ত
জেলা কালেকটরেট ভবনে বুধবার জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার অভিযোগে এক কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জ কালেকটরেট ভবনের মূল ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছবি তুলতে গেলে দুপুর পৌনে ১১টায় জেলা প্রশাসকের নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে পতাকা পূর্ণাঙ্গ উত্তোলনের নির্দেশ দেন।
জেলা প্রশাসক আমিনুল বর চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, ভুলবশত জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় কালেকটরেট ভবনের এমএলএসএস ফরহাদ মিঞাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
