২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাপেক্সের দু’ কর্মকর্তা সাসপেন্ড

কোম্পানির এক মহা - ব্যবস্থাপককে নাজেহাল করার ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিঃ (বাপেক্স) এর উপ মহা - ব্যবস্থাপক মোঃ আবদুর রউফ এবং সহকারি ম্যানেজার গাজী মাযহারুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

একই ঘটনায় সরাসরি জড়িত থাকার কারণে বাপেক্সের তিন সিবিএ নেতাকে আগেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জানা যায়, প্রয়োজন না থাকলেও নতুন জনবল নিয়োগের জন্যে সিবিএ একটি নথি চালু করতে    

কোম্পানির এক কর্মকর্তাকে বাধ্য করে। পরে নথিটি ব্যবস্থাপনা পরিচালক অনুমোদন করার পরও স্থগিত করার নির্দেশ দেন। মহা - ব্যবস্থাপক সে অনুসারে পদক্ষেপ গ্রহণ করেন।

এই ঘটনায় নথিটি ছেড়ে দেয়ার চাপ প্রয়োগের এক পর্যায়ে সিবিএ নেতারা মহা - ব্যবস্থাপককে নাজেহাল করে।

পরে অনুসন্ধানে ঘটনার সাথে ওই দু’ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়ার কারণে বুধবার তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।