২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বিবাহোত্তর সম্বর্ধনায় মোশাররফকে আমন্ত্রণ জানালেন মিয়াদাদ

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ তার ছেলের বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজকে নিমন্ত্রণ জানি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

য়েছেন। করাচির এক হোটেলে বৃহস্পতিবার  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

মিয়াদাদের ছেলে জুনাইদের সাথে অপরাধ জগতের অন্যতম ডন দাউদ ইব্রাহিমের কন্যা মাহরুখের দুবাইয়ের গ্রান্ড হায়াত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ জুলাই বিয়ে হয়।

দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ১৯৯৩ সালের মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বোমা হামলায় কমপক্ষে ৩০০ লোক নিহত হয়েছিল।

ছেলের বিবাহোত্তর সম্বর্ধনা প্রসঙ্গে মিয়াদাদ বলেন, হ্যাঁ, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ ম  মোশাররফ ও প্রধানমন্ত্রী, মুসলিম লীগ নেতা শওকাত আজিজকে আমি নিমন্ত্রণ জানিয়েছি। আমি আশা করছি, অনুষ্ঠানে  উপস্থিত হয়ে তাঁরা দু’জন ছেলে ও ছেলে বউকে দোয়া করবেন।

তবে প্রধানমন্ত্রী আজিজ ও প্রেসিডেন্ট মোশাররফের উপস্থিত থাকার ব্যাপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। সৌদি বাদশাহ ফাহদের শেষকৃত্যানুষ্ঠানে যোগদানের জন্য মোশাররফ জেদ্দা রয়েছেন এবং এখনও সেখানে অবস্থান করছেন।

অনুষ্ঠানে দাউদ ইব্রাহিম উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে মিয়াদাদ কিছু জানাতে রাজি হননি। ভারতের শীর্ষ তালিকাভূক্ত সন্ত্রাসী দাউদ দুবাইয়ে মেয়ের বিয়েতেও পুলিশের নজরদারির কারণে উপস্থিত থাকতে পারেননি। 

অনুষ্ঠানে কমপক্ষে ১২০০ গন্যমান্য অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তাদের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।