মুন্সীগঞ্জে প্রধান শিক্ষক হত্যাকাণ্ডে ৬৪ জনকে আসামি করে মামলা
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘবায় সাবেক ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাঁচ খুন মামলার প্রধান সাক্ষী শাহাবুদ্দিন খানের খুনের ঘটনায় ৬৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বাদি হয়েছেন নিহতের ফুফাত ভাই সাইদুর রহমান পিন্টু।
এদিকে, এ মামলায় আটককৃত পাঁচ জনের মধ্যে চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযোগ না থাকায় বাকি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আনোয়ার, আলম, নুর ইসলাম এবং ফজলুল হক।
মামলার প্রধান আসামি করা হয়েছে বাঘবা ইউপির চেয়ারম্যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী আইয়ুব আলীর স্ত্রী মমতাজ বেগমকে।
