সৌদি বাদশাহ আবদুল্লাহকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৌদি আরবের নবনিযুক্ত বাদশাহ আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন।
পৃথক বার্তায় মঙ্গলবার তারা নবনিযুক্ত বাদশাহ’র সুস্বাস্থ্য কামনা করেন এবং সৌদি জনগণ তথা মুসলিম উম্মাহ’র সুখ, শান্তি ও সম্মৃদ্ধি নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, নতুন বাদশার শাসনামলে ভাতৃপ্রতীম দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক অক্ষুন্ন থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিম্বাস করি।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, নতুন বাদশাহ’র গতিশীল নেতৃত্বে ভ্রাতৃপ্রতীম দুদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার সকল পথ কার্যকর রেখে ভবিষ্যতে উভয় দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারবে।
প্রধানমন্ত্রী নতুন বাদশাহ’র সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কমনা করেন।
