ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মঙ্গলবার মর্মান্তিক মৃত্যু হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধের। বেলা তিনটায় সদর উপজেলার সুলতানপুর কুমিল্লা-সিলেট সড়কের চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাকটি সুলতানপুর গ্রামের সৈয়দ আলী ভূঁইয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতাবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
