এলজিআরডি মন্ত্রীর সাথে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
ঢাকায় রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্দ্রে এ স্টারকভ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে স্টারকভ তাতারাস্তানের কাজান নগরীর সহস্ত্র বর্ষ উদযাপন উপলক্ষে মন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।
মন্ত্রী তার আমন্ত্রণ গ্রহন করে বলেন, রাশিয়া বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার অবদানের কথা এদেশের জনগন কোনদিন ভুলবেনা।
সাক্ষাতকালে মন্ত্রী আগামী দিনগুলোতে পারস্পরিক স্বার্থে উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
